📚 গল্প      : জগৎ মঞ্চ

✨ লেখক : হাবিবুর রহমান রাফি - H R Rafi 


"সারসংক্ষেপ"

এই পৃথিবীটা যেন একটা জগৎ মঞ্চ। এখানে প্রত্যেক মানুষই কোনো না কোনো চরিত্রে অভিনয় করে। যেখানে সবাই স্বপ্ন দেখে, আর এই স্বপ্নগুলো কখন যে বাস্তব হবে এই অপেক্ষা নিয়ে বেঁচে থাকে।
মানুষ যখন ছোট থেকে বড় হয়, তখন থেকেই তার মনে স্বপ্ন জন্মায়। কিন্তু এই মঞ্চে সব স্বপ্ন পূরণ হয় না। এখানে অনেক স্বপ্নই ভ্রম।
( আমার লেখা গল্পের ) রাশেদও স্বপ্ন দেখেছিল। ছোট থেকেই তার মনে এক ধরনের জেদ ছিল একদিন সে সফল হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই বোঝাতে শুরু করল, তার কোনো স্বপ্ন নেই।
একাকিত্ব যখন তাকে গ্রাস করল, তখন সে বারবার মনে করতে লাগল সেই মানুষটিকে যার সঙ্গে একটা সময় তার এক অদ্ভুত মায়ার সম্পর্ক তৈরি হয়েছিল।
আজ রাশেদ শুধু বেঁচে আছে সেই মায়াটাকে আবার খুব কাছ থেকে পাওয়ার অপেক্ষায়। এখন বাস্তবতা তাকে এমন জায়গায় নিয়ে গেছে সে জানে পাপ ছাড়া যে তার হাতে কিছুই নেই, স্বপ্নগুলো সব মরিচিকা
তবুও সে চায় না তার অপেক্ষারত আত্মা যেন না পায় বিসর্জনের ব্যথা।